এবার আসছে রিয়েলমি ৫এস

২৪ অক্টোবর, ২০১৯ ১৫:১৮  
চলতি বছরে বাজারে বেশ কয়েকটি স্মার্টফোন নিয়ে এসেছে স্মার্টফোন প্রস্তুতকারক রিয়েলমি। কয়েক মাস আগে ভারতে অবমুক্ত করা হয়েছিল রিয়েলমি ৫ ও রিয়েলমি ৫প্রো। সম্প্রতি ভারত ও থাইল্যান্ডে এনভিটিসি এবং বিআইএস সার্টিফিকেশন পেয়েছে রিয়েলমি ৫এস। ধারণা করা হচ্ছে- কয়েক দিনের মধ্যেই ফোনটি বাজারে আসতে পারে। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, নতুন ফোনটির মডেল হবে আরএমএক্স ১৯২৫। রিয়েলমি ৫এস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে কয়েক মাস আগে লঞ্চ হওয়া রিয়েলমি ৫ ফোনের সাথেই নতুন ফিচার যোগ করে বাজারে আসবে রিয়েলমি ৫এস। ডিজিবাংলা/প্রান্ত